প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির দুই শতাধিক নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ উপলক্ষে গত শনিবার সন্ধ্যায় গুনবহা ইউনিয়নের গুড়দিয়া গ্রামে ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেনের বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ্ পিকুলের গলায় ফুলের মালা পরিয়ে দেন। আওয়ামী লীগে যোগদানকারী ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য কাজী মোশারফ হোসেন, গুনবহা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাখাওয়াত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মো. আসাদুজ্জামান, উপজেলা যুবলীগের আহ্বায়ক শরীফ সেলিমুজ্জামান প্রমুখ। ফরিদপুর অফিস