আ.লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চট্টগ্রাম নগর শাখার সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারের ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। আওয়ামী লীগকে ক্ষমতায় রেখে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না। এ জন্য ঈদের পর ভিন্নমাত্রার আন্দোলনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের দাবি মানতে সরকারকে বাধ্য করা হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ, পানি ও গ্যাস-সংকটের প্রতিবাদে বিএনপির চট্টগ্রাম নগর শাখা গতকাল শনিবার দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এতে আমীর খসরু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির নগর শাখার সহসভাপতি শামসুল আলম। সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, বিএনপির কেন্দ্রীয় সদস্য মাহবুবুর রহমান, বিএনপির নগর শাখার সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন প্রমুখ। পরে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।