আ.লীগের আনন্দ মিছিল আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের তফসিল ঘোষণার পর পর গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ। তফসিলকে স্বাগত জানিয়ে মিছিল থেকে নৌকা মার্কায় ভোট চেয়ে স্লোগান দেওয়া হয়।
নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীতে আনন্দ মিছিল করার কর্মসূচি দিয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগ।
গত রাতে আওয়ামী লীগের পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ সাংবাদিকদের বলেন, এ তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচন নিয়ে দেশের জনগণের মধ্যে যে উদ্বেগ-উৎকণ্ঠা ও জল্পনা-কল্পনা ছিল, তার অবসান ঘটল।