আ.লীগের আয় বেশি, ব্যয় কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগ আজ রোববার ২০১৩ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। দলের পক্ষ থেকে নির্বাচন কমিশন সচিবালয়ে এই হিসাব জমা দেওয়া হয়।

আওয়ামী লীগের পক্ষে আবদুস সোবহান গোলাপ আয়-ব্যয়ের হিসাবটি নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমানের কাছে জমা দেন। আওয়ামী লীগের নেতা মৃণাল কান্তি দাশ প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন।

ওই হিসাবে দেখা গেছে, আওয়ামী লীগের আয় ১২ কোটি ৪০ লাখ। আর ব্যয় ৬ কোটি ৭২ লাখ। দলের আয়ের অন্যতম উত্স মনোনয়ন ফরম বিক্রি। দুই হাজার ৬০৮ জন মনোনয়ন ফরম নিয়েছেন, যা থেকে আয় হয়েছে ৬ কোটি ৫২ লাখ টাকা। আয়ের অন্য খাতগুলো হলো কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের চাঁদা, প্রাথমিক সদস্য সংগ্রহ চাঁদা, প্রকাশনা বিক্রি, ব্যাংকের আমানত ইত্যাদি।

আর ব্যয়ের খাত হলো সভা-সেমিনার, কার্যালয়ের ভাড়া, পোস্টার-লিফলেট প্রকাশনা, গ্যাস-বিদ্যুত্-পানির বিল ইত্যাদি।