আ.লীগের আরেক নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলা এলাকায় মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত আরেক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। তাঁর নাম শামসুল হক। তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। গত শুক্রবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে এ দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর সংখ্যা পাঁচজনে দাঁড়িয়েছে। ২ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই ভূঁইয়ার গাড়িবহর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করার উদ্দেশে রওনা হয়। পথে সিরাজদিখান উপজেলার নীমতলা এলাকায় পেছন থেকে বাসের ধাক্কায় মাইক্রোবাসে আগুন ধরে যায়।