আ.লীগের উপকমিটিতে আরও ৮৩ সহসম্পাদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক পদে আরও ৮৩ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে। এর আগে ৬৬ জনকে এ পদে মনোনয়ন দেওয়া হয়। এ নিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদকের সংখ্যা দাঁড়াল ১৪৯ জন। নির্ভরযোগ্য সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নতুন ৮৩ জনকে দলের সহসম্পাদক হিসেবে মনোনয়ন দেন। পরে বেলা তিনটার দিকে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে দলীয় দপ্তরে ৮৩ জন সহসম্পাদকের নামের তালিকা পাঠিয়ে দেওয়া হয়।