আ.লীগের উপদেষ্টা পরিষদে মোজাফফর ও বাসেত মজুমদার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোজাফফর হোসেন পল্টু ও জ্যেষ্ঠ আইনজীবী মো. আবদুল বাসেত মজুমদারকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য করা হয়েছে। গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২২ ও ২৩ অক্টোবর অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলনে দেওয়া ক্ষমতাবলে দলীয় প্রধান শেখ হাসিনা উল্লেখিত দুজন নেতাকে উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা জানfন, মোজাফফর হোসেন ও আবদুল বাসেত মজুমদারকে আলাদা আলাদা চিঠি দিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।
এই দুজনকে নিয়ে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা এখন ৪০ জন। জাতীয় সম্মেলনের পর ২৮ অক্টোবর দলীয় প্রধান শেখ হাসিনা ৩৮ জন উপদেষ্টার নাম ঘোষণা করেন।