আ.লীগের একাংশের বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে গতকাল সোমবার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা। এ সময় দুই নারীর কুশপুত্তলিকা দাহ করা হয়।গতকাল বিকেল সাড়ে চারটার দিকে শহরের চাঁদমারী এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ সৃষ্টি করেন স্থানীয় সাবেক সাংসদ ও আওয়ামী লীগের নেতা শামীম ওসমানের সমর্থকেরা। এ সময় প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। নেতা-কর্মীরা শহরের কেন্দ্রস্থল চাষাঢ়ায় জড়ো হন। পরে ‘নারায়ণগঞ্জের উন্নয়ন ব্যাহতকারী ও ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তার করতে’ হবে স্লোগান লেখা ব্যানার নিয়ে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের ২ নম্বর রেলগেট এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে তাঁরা সড়ক অবরোধ করে প্রতিবাদ সমাবেশ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।