আ.লীগের ওয়ার্ড সম্মেলনকে কেন্দ্র করে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে গতকাল বুধবার একটি কমিউনিটি সেন্টারে ভাঙচুর চালানো হয়েছে। আওয়ামী লীগের একটি পক্ষ এ হামলা চালিয়েছে বলে দলীয় ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে। হামলায় আপন গার্ডেন নামের ওই কমিউনিটি সেন্টারে আয়োজিত একটি শ্রাদ্ধানুষ্ঠান পণ্ড হয়ে যায়।

লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি গ্রামের বাসিন্দা স্কুলশিক্ষক রুবেল দেওয়ানজি তাঁর ঠাকুরদির (দাদি) শ্রাদ্ধানুষ্ঠানের জন্য গতকাল দুপুরে কমিউনিটি সেন্টারটি ভাড়া নেন। একই দিন বিকেলে আওয়ামী লীগ ওয়ার্ড সম্মেলন ও ইফতার পার্টির জন্য এটি ভাড়া নেয়।

ভাঙচুরের কথা নিশ্চিত করে পাঁচলাইশ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, ‘সম্মেলন শুরু হওয়ার আগে এক পক্ষ গিয়ে মঞ্চ ও কমিউনিটি সেন্টার ভাঙচুর করে পালিয়ে যায়। আমরা গিয়ে তাদের পাইনি। মূলত সম্মেলন পণ্ড করার জন্য এটা করা হয়েছে বলে আমার মনে হয়।’

প্রত্যক্ষদর্শীরা জানান, কমিউনিটি সেন্টারের একটি কক্ষে সকাল থেকে শোভা দেওয়ানজির শ্রাদ্ধানুষ্ঠান চলছিল। বড় একটি কক্ষে দুপুর থেকে চলছিল সম্মেলনের প্রস্তুতি। বিকেল চারটা থেকে এই সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। বেলা তিনটার দিকে হঠাৎ করে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শ খানেক লোক এসে কমিউনিটি সেন্টারে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় তারা চেয়ার টেবিল, সম্মেলনের জন্য করা মঞ্চ ও দরজা-জানালা ভাঙচুর করে। পাশাপাশি তারা শ্রাদ্ধানুষ্ঠানের কক্ষে ঢুকে ব্যাপক ভাঙচুর করে। শ্রাদ্ধানুষ্ঠানের বিভিন্ন উপকরণ তছনছ করে চলে যায়। এ সময় শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজক ও অতিথিরা ভয়ে পালিয়ে যান।

শ্রাদ্ধানুষ্ঠানের আয়োজক রুবেল দেওয়ানজি বলেন, ‘আমি এমন তাণ্ডব দেখিনি। আর ১৫ মিনিট সময় পেলে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে যেত। আমাদের লোকজন তখন দুপুরের খাবার খাচ্ছিলেন। কিন্তু তার আগেই তারা তাণ্ডব চালিয়ে চলে যায়।’

কমিউনিটি সেন্টারের মালিকপক্ষের একজন সুকান্ত চৌধুরী বলেন, ‘সেন্টারের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। আমাদের কর্মীদের কয়েকজনকে মারধর করা হয়েছে।’

এই তাণ্ডবের পর বিকেল সাড়ে চারটার দিকে সম্মেলন শুরু হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। এ ছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম হোসেন চৌধুরী, খোরশেদ আলম, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম ও প্রচার সম্পাদক শফিকুল ইসলাম।

সম্মেলনে জাহাঙ্গীর আলম ৭ নম্বর ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং আবদুর রহিম সাধারণ সম্পাদক মনোনীত হন।

ভাঙচুর ও হামলার বিষয়ে আওয়ামী লীগের নেতারা কোনো মন্তব্য করতে রাজি হননি।: রা�K����!�����ঠীর যোগাযোগ ছিল। পাকিস্তান থেকে যেসব গোলাবারুদ ও গ্রেনেড বাংলাদেশে ঢুকেছে, সেসব তাঁর মাধ্যমে এবং তাজউদ্দিন ও মুফতি হান্নানের সহায়তায় এসেছে। গুলশানের হামলায় ব্যবহূত গ্রেনেডও এভাবেই এসেছিল। তদন্ত কর্মকর্তা বলেন, নতুন করে অভিযুক্তদের মধ্যে তাজউদ্দিন পলাতক। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায়ও তিনি অভিযুক্ত।