আ.লীগের কাছে ১৩৬ জন মেয়র পদপ্রার্থীর তালিকা দিয়েছে জাতীয় পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন পৌরসভা নির্বাচনে ১৩৬টি পৌরসভায় মেয়র পদে দলীয় প্রার্থীদের তালিকা আওয়ামী লীগের কাছে পাঠিয়েছে জাতীয় পার্টি। দলের মহাসচিব এ বি এম রহুল আমিন হাওলাদারের সই করা ওই তালিকা গত সোমবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফের কাছে পাঠানো হয়েছে। আওয়ামী লীগসহ মহাজোটের প্রার্থীদের তালিকা একত্র করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।সূত্র জানায়, জাতীয় পার্টি ১৩৬ জনের তালিকা পাঠালেও তারা শেষ পর্যন্ত ৫০টি পৌরসভায় তাদের প্রার্থী নিশ্চিত করতে চায়। আগামী জানুয়ারি মাসে তৃতীয় সপ্তাহে দেশের ২৬২টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।