প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি ধামাচাপা দিতে ছাত্রদলের নেতা-কর্মীদের আটক ও তাঁদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। গতকাল শনিবার মৌলভীবাজার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে নিন্দা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক আবদুল মুকিত। বক্তব্যে বলা হয়েছে, ‘গত ১৫ নভেম্বর রাতে মৌলভীবাজার শহরে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের জের ধরে সন্ত্রাসীরা মৌলভীবাজার শহরের সাইফুর রহমান সড়কে দোকানপাট, গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটায়। এই ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা ১৬ নভেম্বর শহরে অর্ধদিবস ধর্মঘট পালন করেন। তাদের (আওয়ামী লীগ) অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে এই ঘটনা ঘটেছে।’