আ.লীগের গণস্বাক্ষর কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের গণস্বাক্ষর কর্মসূচিতে সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেছেন, শেখ হাসিনা উদারতা দেখিয়ে বিরোধীদলীয় নেত্রীকে টেলিফোন করেছেন, আলোচনার প্রস্তাব দিয়েছেন; হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন। কিন্তু তিনি কথা রাখেননি।
গতকাল রোববার দুপুরে নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গণতন্ত্র রক্ষা মঞ্চের উদ্যোগে আয়োজিত গণস্বাক্ষর কর্মসূচির দ্বিতীয় দিনে বক্তব্যে তিনি এ কথা বলেন।
গণতন্ত্র রক্ষায় এই গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ।
নগর আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ গণস্বাক্ষর কর্মসূচিতে বক্তব্য দেন নগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, জাসদের নগর সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, গিয়াস উদ্দিন, ছাত্রলীগ নেতা হাবিবুর রহমান প্রমুখ।