আ.লীগের চার কর্মীকে পিটিয়েছেন বিএনপির কর্মীরা
ফেনীর সোনাগাজীতে গত শনিবার রাতে বিএনপির কর্মীরা আওয়ামী লীগের চারজন কর্মীকে পিটিয়ে আহত করেছেন। তাঁদের সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে সোনাগাজী উপজেলার সাহাপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় বিএনপির কর্মী-সমর্থকেরা স্থানীয় হরতাল ও অবরোধের পক্ষে মিছিল করেন। মিছিল শেষে বিএনপির কর্মীরা ফেরার পথে আওয়ামী লীগের কয়েকজন কর্মী তাঁদের কটাক্ষ করে কথা বলেন। এতে বিএনপির কর্মীরা ক্ষিপ্ত ও উত্তেজিত হয়ে ওঠেন এবং আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে বাগিবতণ্ডা শুরু করেন। একপর্যায়ে বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের সংঘর্ষ বেধে যায়। এ সময় বিএনপির কর্মীরা আওয়ামী লীগের চারজন কর্মীকে বেধড়ক পিটিয়ে আহত করেন।
তাঁরা হলেন সুজাপর গ্রামের আমির হোসেন (৩০), জাকির হোসেন (২৬), এমরুল হোসেন (২৭) ও আবুবকর ছিদ্দিক (২৯)।