আ.লীগের চিঠি বিতরণ শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত সব প্রার্থীকেই দলীয় চূড়ান্ত চিঠি পাঠানো শেষ শেষ করেছে আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার থেকে চিঠি পাঠানো শুরু করে দলটি। আজ বুধবার বিকেলের দিকে চিঠি পাঠানো শেষ হয়।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সভাপতিত্বে দলটির স্থানীয় সরকার পৌর মনোনয়ন বোর্ড দুই দফা বৈঠক করে ২৩৫ পৌরসভা প্রার্থী চূড়ান্ত করে। পরে ২৩৫টি চিঠিতেই সই করেন দলীয় প্রধান। দলের এই চিঠি স্থানীয় নির্বাচন কমিশন কার্যালয়ে জমা দিলে ওই প্রার্থীকে দলীয় প্রতীক সরবরাহ করা হবে।
জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, বেলা আড়াইটার দিকেই সব চিঠি বিতরণ শেষ হয়ে গেছে। এখন একটি নির্ভুল তালিকা করে তা গণমাধ্যমে পাঠানোর প্রস্তুতি চলছে।