আ.লীগের জনসভায় নাশকতা মামলার দুই আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভা হয়েছে। শহরের পৌর পার্কে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদ। অনুষ্ঠানে বক্তব্য দেন দলে সদ্য যোগ দেওয়া বিস্ফোরক ও নাশকতা মামলার আসামি মিজানুর রহমান এবং জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য, জামায়াত নেতৃত্বাধীন ওলামা পরিষদের সভাপতি, হেফাজতে ইসলামের জেলা আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহরাব আলী।
জেলা আওয়ামী লীগের সভাপতি মঈনুদ্দীন মণ্ডলের সভাপতিত্বে আবদুল ওদুদ বলেন, ‘অনেকেই বলছেন, আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেল। আমি বলতে চাই, আওয়ামী লীগ নতুনভাবে জেগেছে।’
জনসভায় বক্তব্য দেন দলে সদ্য যোগদানকারী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসিদুর রহমান। তাঁরা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলে বক্তব্য শেষ করেন। অতীতের জন্য ভুল স্বীকার করেন তাঁরা। চাঁপাইনবাবগঞ্জ সদর থানা সূত্রে জানা যায়, সোহরাব ও মিজানুর বিস্ফোরক ও নাশকতা মামলার আসামি।