আ.লীগের জন্য ১০ নম্বর মহাবিপদ সংকেত: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর পরাজয়কে ক্ষমতাসীন দলটির জন্য ‘১০ নম্বর মহাবিপদ সংকেত’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন মহাজোটের শরিক এইচ এম এরশাদ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর দিলকুশায় ইউনিয়ন ব্যাংকের একটি শাখার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এরশাদ এ মন্তব্য করেন। এরশাদ এও বলেন, গাজীপুরে জাপার নেতা-কর্মীরা যখন মেয়র পদপ্রার্থী এম এ মান্নানের পক্ষে কাজ করছেন, তখন আজমত উল্লা খানকে সমর্থন দেওয়ার অর্থ ছিল না।প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে শুরু থেকে চুপচাপ থেকে ভোট গ্রহণের এক দিন আগে আকস্মিক সংবাদ সম্মেলন ডেকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী আজমত উল্লা খানকে সমর্থনের ঘোষণা দেন এরশাদ। তিনি দলের নেতা-কর্মীদের আজমতের পক্ষে কাজ করারও নির্দেশ দেন। আজমত উল্লা বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হওয়ার এক দিন পর এরশাদ বললেন, আজমত উল্লাকে তাঁর সমর্থন দেওয়া ঠিক হয়নি।