আ.লীগের তালিকা না নেওয়ায় ভিজিএফের চাল বিতরণ বন্ধ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের নেতা-কর্মীদের তালিকা না নেওয়ায় ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ বন্ধ রয়েছে। ঈদের আগে বিতরণের জন্য ওই চাল বরাদ্দ দেওয়া হলেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।ফুলছড়ি উপজেলা পরিষদ সূত্র জানায়, উপজেলার সাত ইউনিয়নে মোট ১৭ হাজার ১৬১টি অতিদরিদ্র পরিবারের মধ্যে ভিজিএফ কর্মসূচির চাল বরাদ্দ দেওয়া হয়। প্রতি পরিবারের জন্য বরাদ্দ ১০ কেজি করে চাল। ১০ আগস্টের মধ্যে চাল বিতরণের জন্য সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। চেয়ারম্যানরা ওই সময়ের মধ্যে দুস্থ ব্যক্তিদের তালিকা জমা দেন। এর মধ্যে শুধু গজারিয়া ইউনিয়নের তালিকা অনুমোদন করেনি উপজেলা প্রশাসন। অনুমোদন পেয়ে অন্য ছয় ইউপির চেয়ারম্যানরা ইতিমধ্যে চাল উত্তোলন করে বিতরণও সম্পন্ন করেছেন।এর কারণ প্রসঙ্গে গজারিয়া ইউপির চেয়ারম্যান মনোতোষ রায় অভিযোগ করেন, তাঁর ইউনিয়নের মোট দুই হাজার ১৫টি দুস্থ পরিবারের ভিজিএফের চাল পাওয়ার কথা। এর মধ্যে এক হাজার ৪০০ লোকের তালিকা দেন আওয়ামী লীগের নেতা-কর্মী ও উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাঁদের তালিকায় সম্মতি না দেওয়ায় আওয়ামী লীগের নেতা মকবুল হোসেন, সাবু মিয়া, সবুর মিয়া ও আরিফুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাখিল করেন। এরপর ইউএনও গজারিয়া ইউনিয়নের তালিকা অনুমোদন ও চাল ছাড় করা স্থগিত রাখেন। ফলে ঈদের আগে ভিজিএফের চাল বিতরণ অনিশ্চিত হয়ে পড়েছে।সাবু মিয়া বলেন, ‘আমাদেরও লোকজন আছে। তাই আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে ৯০০ জনের তালিকা দিয়েছি।’