আ.লীগের তিন দিনব্যাপী তথ্যচিত্র প্রদর্শনী শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিন দিনব্যাপী ‘বিএনপি-জামায়াতের বর্বরোচিত তাণ্ডব ও অগ্নি-সন্ত্রাসের তথ্যচিত্র প্রদর্শনী’ শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল বুধবার এ তথ্যচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় এ প্রদর্শনীর আয়োজন করেছে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপপরিষদ। প্রদর্শনী চলবে আগামীকাল শুক্রবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এটি খোলা থাকবে।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং প্রচার ও প্রকাশনা উপপরিষদের চেয়ারম্যান এইচ টি ইমাম বিএনপিকে উদ্দেশ করে বলেন, তাদের আচরণ গণতন্ত্রের বিরুদ্ধে। ১৯৭১ সালে তারা যেটি ঘটিয়েছিলেন জনগণের ওপরে ঠিক ওই একইভাবে তারই পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন ২০১৫ সালে।
উদ্বোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের
যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, স্বাস্থ্য ও পরিসংখ্যানবিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূঁইয়া প্রমুখ।