আ.লীগের তিন নেতা বহিষ্কৃত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় সিলেটের বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। গতকাল শনিবার জেলা আওয়ামী লীগের নেতাদের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে। বহিষ্কার হওয়া ওই তিন নেতা হলেন চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কাশেম পল্লব ও খসরুল হক এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী ফয়ছল আহমদ।