আ.লীগের তিন নেতাকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরে আওয়ামী লীগের তিন নেতা কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পাওয়ায় গতকাল বৃহস্পতিবার তাঁদের সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিত এই তিন নেতা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান। তিনি মিঠাপুকুর-৫ (মিঠাপুকুর) আসনের সাংসদ। অর্থ ও পরিকল্পনা-বিষয়ক সম্পাদক টিপু মুনশি। তিনি রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সাংসদ। কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য চৌধুরী খালেকুজ্জামান।

পাবলিক লাইব্রেরি মাঠে গতকাল বিকেলে ওই গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে সাফিউর রহমান ও তুষার কান্তি মণ্ডল, জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান প্রমুখ।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা রংপুর থেকে দলীয় একজন মন্ত্রীর দাবি জানিয়ে বলেন, রংপুর বিভাগীয় শহর হয়েছে। কিন্তু এখানে নেই কোনো দলীয় মন্ত্রী। ভবিষ্যতে এ জেলা থেকে একজন দলীয় মন্ত্রীর দাবি জানানো হয়।