আ.লীগের তৃণমূলের কাউন্সিল করতে ১২টি দল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের কাউন্সিল শেষ করার জন্য নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী সেপ্টেম্বর থেকে কাউন্সিল শুরু করে তা ডিসেম্বরের মধ্যে শেষ করতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।দলীয় সূত্র জানায়, সম্প্রতি সারা দেশে দলীয় সাংসদ, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়কদের কাছে কেন্দ্র থেকে চিঠি পাঠিয়ে কাউন্সিল শেষ করার তাগিদ দেওয়া হয়। বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে কাউন্সিল করার জন্য কেন্দ্রীয়ভাবে ১২টি দল গঠন করা হয়েছে। সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দলগুলোর সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়, ঢাকা বিভাগের কাউন্সিল শেষ করার জন্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সৈয়দ আশরাফুল ইসলাম ও সাহারা খাতুনের নেতৃত্বে চারটি দল গঠন করা হয়। এ বিভাগের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। রংপুর বিভাগের দলনেতা আবদুল লতিফ সিদ্দিকী এবং সমন্বয়ক খালিদ মাহমুদ চৌধুরী। রাজশাহী বিভাগের দলনেতা মতিয়া চৌধুরী এবং সমন্বয়ক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। খুলনা বিভাগের দলনেতা কাজী জাফরউল্যাহ এবং সমন্বয়ক বি এম মোজাম্মেল হক। বরিশাল বিভাগের দলনেতা আমির হোসেন আমু এবং সমন্বয়ক হলেন আ ফ ম বাহাউদ্দিন নাছিম। চট্টগ্রাম বিভাগের তিনটি দলের দলনেতারা হলেন—যথাক্রমে তোফায়েল আহমেদ, আখতারুজ্জামান চৌধুরী ও মহীউদ্দীন খান আলমগীর। এ বিভাগের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন বীর বাহাদুর। সিলেট বিভাগের দলনেতা রাজি উদ্দিন আহমেদ রাজু এবং সমন্বয়ক হলেন মিজবাহউদ্দিন সিরাজ।