আ.লীগের দলীয় ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোরের কেশবপুর উপজেলার ভান্ডারখোলা বাজারে গত বুধবার আওয়ামী লীগের দলীয় ও নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়েছে। নির্বাচনবিরোধীরাই তাদের কার্যালয় ভাঙচুর করেছে বলে আওয়ামী লীগ অভিযোগ করেছে।
বিদ্যানন্দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মফিজ জানান, বুধবার রাতে তাঁরা কার্যালয় থেকে যাওয়ার পর গভীর রাতে কে বা কারা তাদের ভান্ডারখোলা বাজারের দলীয় ও নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালায়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তাফা অভিযোগ করেন, যারা নির্বাচনকে প্রতিরোধ করতে চায়, তারাই এই ভাঙচুর চালিয়েছে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে জড়িত লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।