আ.লীগের দুই পক্ষে উত্তেজনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুরে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় জগন্নাথপুর পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হুমায়ুন কবির ১৪৪ ধারা জারি করেন।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুল আহাদ ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেনের নেতৃত্বে শহরে নেতা-কর্মীরা মিছিল করেন। এরপর পৌর শহরের আবদুল খালিক কমপ্লেক্সের সামনে সমাবেশ করেন তাঁরা। তাঁদের কর্মসূচি শেষে দলের পৌর শাখার আহ্বায়ক দাবিদার শুধাংশু শেখর রায় ও সদস্যসচিব আবাব মিয়ার পক্ষের নেতা-কর্মীরা একই স্থানে সমাবেশ করার ঘোষণা দেন। ওই সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেন আহাদ-ইকবাল পক্ষের নেতা-কর্মীরা। এতে দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর শহরে ১৪৪ ধারা জারি করা হয়। তাই বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা পর্যন্ত কোনো পক্ষই শহরে সভা-সমাবেশ করতে পারেনি।