আ.লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া
চট্টগ্রাম নগরের শেরশাহ এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের দুটি পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে৷ পরে বায়েজীদ থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
এ ব্যাপারে জানতে চাইলে বায়েজীদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সায়রুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। পরে দুই পক্ষ ছত্রভঙ্গ হয়ে যায়। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল বিকেল পাঁচটার দিকে জালালাবাদ ওয়ার্ড আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক
আবদুল কুদ্দুসের নেতৃত্বে শেরশাহ শহীদ মিনার এলাকায় জামায়াতের হরতালের প্রতিবাদে সমাবেশ চলছিল। ওই সময়ে নাসিরাবাদ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের সাবেক নেতা মেহেদী হাসান ও শফিকুল ইসলাম শফির অনুসারীরা মিছিল নিয়ে যাওয়ার সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে৷