আ.লীগের দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী পৌরসভা নির্বাচন নিয়ে সহিংসতার ঘটনায় ধর্ম প্রতিমন্ত্রীর দুই ছেলে, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র পদপ্রার্থীসহ ৭২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে পৃথক পাঁচটি মামলা হয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই সহিংসতার পর শুক্রবার রাতে পটুয়াখালী সদর থানায় এসব মামলা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন-প্রত্যাশী ও ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়ার ছেলে এবং শহর আওয়ামী লীগের সহসভাপতি মো. তারিকুজ্জামান গত বুধবার বিকেলে তাঁর মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। পরদিন তাঁর সমর্থকদের সঙ্গে মেয়র পদে আওয়ামী লীগের অপর সমর্থন-প্রত্যাশী শফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে পৃথক সহিংসতার ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হন শফিকুল ইসলামের চাচাতো ভাই ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান আহমেদ মৃধা। লাঞ্ছিত হন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আলমগীরসহ উভয় পক্ষের ১১ সমর্থক।পুলিশ জানায়, সহিংস ঘটনার পর শুক্রবার রাতে সুলতান আহমেদ মৃধা বাদী হয়ে একটি মামলা করেন। মামলায় আসামি করা হয় ধর্ম প্রতিমন্ত্রীর দুই ছেলে তারিকুজ্জামান, রনিসহ ১৯ জনকে। মামলায় আরও ৪০-৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। এ ছাড়া শফিকুল ইসলামের ভাই মো. সহিদুল ইসলাম মৃধা আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেককে আসামি করে পৃথক একটি মামলা করেন।অপর দিকে মো. তারিকুজ্জামানের সমর্থকেরাও পৃথক তিনটি মামলা করেন। এর মধ্যে নয়া মিয়ার দায়ের করা মামলায় শফিকুল ইসলামসহ ২৮ জনকে আসামি করা হয়। অপর মামলা করেন মুশফিকুর রহমান। এই মামলায় প্রতিপক্ষ নয়জনকে আসামি করা হয়। মো. মিজানুর রহমানের করা অন্য মামলায় শফিকুল ইসলামসহ আটজনের নাম উল্লেখ করে আরও আট থেকে নয়জনকে আসামি করা হয়।মামলা প্রসঙ্গে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার বলেন, মামলাগুলো সঠিক কি না, তা যাচাইয়ের জন্য তদন্ত চলছে।