আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ পৌরসভার নব্বইরশি বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ ও টোল আদায় কেন্দ্র করে গতকাল সোমবার দুপুরে আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল খায়ের বলেন, গতকাল দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের মেয়র ও সাংসদের পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কয়েকজন জখম হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলেন, নব্বইরশি বাসস্ট্যান্ডের দখল ও টোল আদায় কেন্দ্র করে প্রভাবশালী দুই নেতার দ্বন্দ্বের কারণে এখানে আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। টোল আদায় কেন্দ্র করে এর আগেও এই বাসস্ট্যান্ডে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।