আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নে গতকাল শুক্রবার আওয়ামী লীগের দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের ৩০ জন আহত হয়েছে।আহত ব্যক্তিদের মধ্যে দিদার, জুয়েল ও কামালকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে র‌্যাবের সদস্য ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।