আ.লীগের দুই পক্ষের সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের করিমগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের পাশাপাশি স্থানে সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।গতকাল শনিবার বিকেলে করিমগঞ্জ পৌর এলাকার আনন্দ বাজারে পৌরসভার ৬, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা দেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক নাসিরুল ইসলাম খান। অন্যদিকে করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী আনন্দ বাজারের ৩০০ গজের মধ্যে নয়াকান্দি মোড়ে একই সময়ে সমাবেশের ঘোষণা দেন।দুই পক্ষের পাশাপাশি সমাবেশকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন আনন্দ বাজার ও নয়াকান্দি মোড়ে শনিবার বেলা দুইটা থেকে ১৪৪ ধারা জারি করে।জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান ১৪৪ ধারা জারি করার সত্যতা নিশ্চিত করে জানান, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ এড়াতে বাধ্য হয়ে প্রশাসন ১৪৪ ধারা জারি করে।