আ.লীগের নির্বাচনী সভায় হট্টগোল
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল সোমবার আওয়ামী লীগের নির্বাচনী সভায় হট্টগোল হয়েছে। মৌলভীবাজার-১ (জুড়ী ও বড়লেখা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সাংসদ মো. শাহাব উদ্দিনের সমর্থনে দলের পশ্চিম জুড়ী ইউনিয়ন কমিটি এ সভার আয়োজন করে।
দলীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজার বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের পশ্চিম জুড়ী ইউনিয়ন কমিটির সভাপতি শ্রীকান্ত দাসের সভাপতিত্বে সভা শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন মো. শাহাব উদ্দিন। প্রত্যক্ষদর্শী অনেকে জানান, সভার একপর্যায়ে পশ্চিম জুড়ী ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক আকমল হোসেন বক্তৃতা শুরু করলে শ্রমিক লীগের উপজেলা কমিটির আহ্বায়ক জুবের হাছান দাঁড়িয়ে অন্যদের বক্তব্য দেওয়ার সুযোগ দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে তুমুল তর্ক হয়। পরে সভায় উপস্থিত দলের জ্যেষ্ঠ নেতারা এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জুবেরকে বক্তৃতা দেওয়ার সুযোগ দেন।
এ ব্যাপারে বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করে পশ্চিম জুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রীকান্ত দাসের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে। তবে সভায় অংশগ্রহণকারী আওয়ামী লীগের উপজেলা কমিটির আহ্বায়ক আজির উদ্দিন গতকাল সন্ধ্যা সাতটার দিকে মুঠোফোনে বলেন, ‘এমপি (সাংসদ শাহাব উদ্দিন) সাহেবের ব্যস্ততা থাকায় সভা সংক্ষিপ্ত করা হয়।