আ.লীগের নেতাকে অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হারুনুর রশিদকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও মাদ্রাসার শিক্ষক হয়েও দলীয় প্রভাব দেখিয়ে দায়িত্ব পালন না করে বেতনভাতা তোলার অভিযোগ ওঠায় এ ব্যবস্থা নেওয়া হয়। গত বুধবার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক তালুকদার সারোয়ার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।একই পত্রে তেলিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আবদুল ওহাবকে আহ্বায়কের দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সারোয়ার হোসেন জানান, হারুনুর রশিদ বিগত সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধসহ একাধিক প্রকল্পের মালামাল আত্মসাত্ করেন। তিনি দলীয় সাহায্যও আত্মসাত্ করেন, যা তেলিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমাদুল হক আমার কাছে একাধিকবার মৌখিকভাবে অভিযোগ করেন।হারুনুর রশিদের অনিয়মের বিষয়টি ২০০৯ সালের ১০ জুলাই পিরোজপুর জেলা কমিটিকে জানানো হয়। জেলা কমিটি তদন্ত করে গত শনিবার তেলিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদ থেকে তাঁকে অব্যাহতি দেওয়ার অনুমোদন দেন।হারুনুর রশিদ বলেন, ‘আমি কোনো প্রকল্পের কোনো পদে ছিলাম না, আত্মসাত্ করলাম কীভাবে?’ দলীয় সাহায্য আত্মসাত্ করার অভিযোগ তিনি অস্বীকার করেন।