আ.লীগের নেতাকে দেওয়া হাটের ইজারা বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগ-মারা উপজেলার মোহনগঞ্জ হাটের ইজারা বাতিল করা হয়েছে। হাটটি সাত লাখ টাকা কমে স্থানীয় এক আওয়ামী লীগের নেতাকে ইজারা দেওয়া হয়েছিল। কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত বাতিল করে ইজারার জন্য পুনরায় দরপত্র আহ্বান করেছে।অভিযোগ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাগমারার ছোট-বড় ৪৩টি হাট ১৪১৭ বাংলা সনের ইজারার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর মধ্যে মোহনগঞ্জ হাটের জন্য একাই সিডিউল কেনেন স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের নেতা গোলাম মোস্তফা। তিনি আগের বছরের তুলনায় সাত লাখ টাকা কমে ২৩ লাখ টাকায় হাটের ইজারা পান।গত ২০ মার্চ প্রথম আলোয় ‘নিয়ম ভেঙে আ.লীগ নেতাকে হাট ইজারা দেওয়ার অভিযোগ’ শীর্ষক সংবাদ প্রকাশিত হয়। গতকাল বৃহস্পতিবার উপজেলা হাটবাজার টেন্ডার কমিটি মোহনগঞ্জ হাটের ইজারা বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করার সিদ্ধান্ত নেয়। কমিটির সভাপতি ও ইউএনও আবুল খায়ের মো. মারুফ হাসান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।