আ.লীগের নেতার বাসভবনে ককটেল নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বান্দরবানের আলীকদম উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক দুংহ্রী মং মারমার বাসভবন লক্ষ্য করে গত বুধবার দিবাগত রাতে ককটেল নিক্ষেপ করা হয়েছে।
দুংহ্রী মারমা জানান, রাত পৌনে তিনটার দিকে বিকট আওয়াজে তাঁদের ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখতে পান, লাল স্কচটেপে বাঁধা বোমাসদৃশ বস্তু পড়ে রয়েছে। পরে জানা যায়, জামাল উদ্দিনের বাসভবনেও দুটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে।