প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের মাধ্যমে পৌর নির্বাচনকে বিতর্কিত না করে শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনকে সহযোগিতা করতে বিএনপির নেতাদের প্রতি আহ্বান জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ।
গত শনিবার বিএনপির সংবাদ সম্মেলনের জবাব দিতে গতকাল রোববার বেলা ১১টার দিকে শহরের তমালতলা এলাকায় দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকী বিল্লাহ্ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা আসন্ন পৌর নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
গত শনিবার জেলা বিএনপির সংবাদ সম্মেলনে দলীয় মেয়র প্রার্থী মো. ওয়ারেছ আলী মামুনের পরিবেশিত আচরণবিধি লঙ্ঘনের সব অভিযোগ কাল্পনিক ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।