আ.লীগের প্রার্থী মনোনয়ন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ঠিক হবে আজ মঙ্গলবার। গতকাল সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সংসদীয় বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত হয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সাজেদা চৌধুরী, তোফায়েল আহমেদ, ওবায়দুল কাদের, আলাউদ্দিন আহমেদ, মাহবুব উল আলম হানিফ প্রমুখ। বৈঠক শেষে আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস প্রথম আলোকে বলেন, আজ বিকেল পাঁচটা পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ করা হবে। এরপর সন্ধ্যায় গণভবনে সংসদীয় বোর্ডের সভায় মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী মারা যাওয়ায় এই সংসদীয় আসনটি শূন্য হয়। আগামী ১৭ জানুয়ারি ওই আসনে উপনির্বাচন হওয়ার কথা।