প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জ-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন রেজওয়ান আহমেদ। তিনি বর্তমান রাষ্ট্রপতি আবদুল হামিদের ছেলে।গতকাল সোমবার রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় রেজওয়ানকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।আগামী ৩ জুলাই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে নির্বাচিত হন। জিল্লুর রহমানের মৃত্যুর পর আবদুল হামিদ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।