প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে নিমগাছি ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
পুলিশ জানায়, উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ২৩ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে নিমগাছিতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আজমল হক গত বৃহস্পতিবার রাতে আচরণবিধি ভেঙে সোনাহাটা বাজারে বিভিন্ন দেয়ালে রঙিন পোস্টার সাঁটান এবং নির্বাচনী প্রচারণা চালান। এ অবস্থায় উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শাহ মো. শামসুজ্জোহা আজমল হককে পাঁচ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম শাহ মো. শামসুজ্জোহা বলেন, নির্বাচনী আচরণবিধির ৮(১) ধারায় এ জরিমানা করা হয়।