প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ মঙ্গলবার থেকে বরগুনা-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। ২ সেপ্টেম্বর পর্যন্ত ফরম বিতরণ চলবে। গতকাল সোমবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। দলের ধানমন্ডির কার্যালয় থেকে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ১০ হাজার টাকা মূল্যের ফরম বিতরণ এবং একই কার্যালয়ে ২ সেপ্টেম্বর পর্যন্ত তা গ্রহণ করা হবে।২ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় গণভবনে সংসদীয় বোর্ডের সঙ্গে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শেষে ওই দিন দলীয় মনোনয়ন ঘোষণা করা হবে।