আ.লীগের প্রার্থীর বিপক্ষে যাওয়ায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছাদেক আলী মণ্ডল ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. শেখ রুমিকে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক আমিনুর জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ বহিষ্কারের কথা জানানো হয়। চিঠিতে বলা হয়, ২৩ এপ্রিল ঘাগোয়া ইউপির ভোট। নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হারুন রশিদের পক্ষে কাজ না করে ওই দুই নেতা স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনজুনুর জামানের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।