আ.লীগের প্রার্থীর বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-২ (পাথরঘাটা-বামনা-বেতাগী) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগদলীয় প্রার্থী শওকত হাচানুর রহমানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের প্রার্থী গোলাম সরোয়ার ওরফে হিরু। গতকাল মঙ্গলবার দুপুরে বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সমেঞ্চলনে তিনি এই অভিযোগ করেন।
সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্যে গোলাম সরোয়ার অভিযোগ করেন, শওকত হাচানুরের কর্মী-সমর্থকেরা প্রতিদ্বন্দ্বী কর্মী-সমর্থকদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে প্রচারে বাধা দিচ্ছেন। হাচানুর রহমান পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করলেও সরকারি বাড়ি-গাড়ি নির্বাচনী প্রচারকাজে ব্যবহার করছেন। এমনকি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রঙিন পোস্টার ও ডিজিটাল ব্যানার ব্যবহার করছেন। সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচনের জন্য সেনাবাহিনী মোতায়েনের দাবি জানান তিনি।
অভিযোগ প্রসঙ্গে শওকত হাচানুর রহমান বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। কারণ, পদত্যাগ করার পর আমি উপজেলা চেয়ারম্যানের বাড়ি ও গাড়ি স্থানীয় প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছি।’