আ.লীগের প্রার্থীর সমর্থকদেরওপর হামলা, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থীর বিরুদ্ধে গত শুক্রবার নৌকা মার্কার সমর্থকদের ওপর হামলা, দোকানপাট ভাঙচুর ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় শিশুসহ ১০ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর সরকারের সমর্থকেরা একটি পিকআপ ভ্যান ও ১২টি মোটরসাইকেল নিয়ে সাজুড়িয়া এলাকায় ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সালামের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিয়ে বিভিন্ন স্থানে টাঙানো নৌকা প্রতীকের ডিজিটাল ব্যানার কাটা ও ছিঁড়ে ফেলা হয়। একপর্যায়ে সাজুড়িয়া মোড়ে নৌকার সমর্থকদের ওপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা চালানো হয়। এতে সাজুড়িয়া এলাকার মামুনুর রশিদের ছেলে মেহেদি হাসান (১২) ও আরও ৯ জন আহত হন।