আ.লীগের বিদ্রোহী প্রার্থীর নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও দলটির ‘বিদ্রোহী’ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গতকাল বুধবার গভীর রাতে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে। মামলায় বিদ্রোহী প্রার্থী এসএম কাইয়ুমসহ ৩৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা দুই থেকে তিন শ জনকে আসামি করা হয়। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, গতকাল বুধবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মো. কামরুজ্জামানের পথসভায় বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সদ্য বহিষ্কৃত শিক্ষাবিষয়ক সম্পাদক এসএম কাইয়ুমের নেতৃত্বে সশস্ত্র হামলা চালানো হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় ঘটনাস্থল থেকে তন্ময় দাস নামের একজনকে এবং পর শহরের বিভিন্ন এলাকা থেকে আরও তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আবুল কাসেম বলেন, হামলায় আহত নাজমুল হোসেন বাদী হয়ে এসএম কাইয়ুমকে প্রধান আসামি করে মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।