প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলটির বিদ্রোহী প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন সময় ৪৮টি মামলা হয়েছে। এর মধ্যে বিদ্রোহী প্রার্থী আমানুর রহমান খানের বিরুদ্ধেই হয়েছে ৪৬টি মামলা। অন্য তিন প্রার্থীর কারও বিরুদ্ধে কোনো মামলা নেই। মনোনয়নপত্রের সঙ্গে প্রার্থীদের জমা দেওয়া হলফনামা থেকে এ তথ্য জানা গেছে। মামলার দিক দিয়ে শীর্ষে থাকা আমানুর রহমান খানের বিরুদ্ধে তিনটি হত্যাসহ চারটি মামলা বিচারাধীন। মামলা প্রসঙ্গে আমানুর রহমান খান বলেন, ‘আমি রাজনৈতিক পরিবারের সন্তান। ... প্রতিপক্ষরা হয়রানি করার জন্য এসব মামলায় আমাকে জড়িয়েছে।’ প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের শহিদুল ইসলামের শিক্ষাগত যোগ্যতা স্নাতক। স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান খান স্নাতক (সম্মান) পাস। অপর তিনজনের শিক্ষাগত যোগ্যতা এইচএসসি।