আ.লীগের মনোনয়ন পেলেন হিরণের স্ত্রী জেবুন্নেসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল-৫ আসনের উপনির্বাচনে প্রয়াত সাংসদ শওকত হোসেন হিরণের স্ত্রী জেবুন্নেসা আফরোজকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।
গতকাল বৃহস্পতিবার গণভবনে দলটির সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
গত ৯ এপ্রিল ওই আসনের সাংসদ ও বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র শওকত হোসেন মারা যান।
এর আগে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে দলটির সংসদীয় বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়।
শওকত হোসেনের মৃত্যু হলে আসনটি শূন্য ঘোষণা করা হয়।