প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরগুনা-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ১৬ জন দলীয় সংসদীয় বোর্ডে সাক্ষাৎকার দিয়েছেন। তবে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আজ মঙ্গলবার সন্ধ্যায় বৈঠক করে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হবে।
গতকাল সোমবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠক হয়। বৈঠকে প্রধানমন্ত্রী মনোনয়নপ্রত্যাশীদের সমঝোতা করার পরামর্শ দেন। এ জন্য তিনি তাঁদের এক দিন সময় দিয়েছেন। তাঁরা সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হলে আজ সংসদীয় বোর্ড প্রার্থীর নাম চূড়ান্ত করবে।