আ.লীগের মনোনয়ন পেলেন শওকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনা-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন শওকত হাসানুর রহমান। তিনি পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান। গতকাল মঙ্গলবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে তাঁকে মনোনয়ন দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদীয় বোর্ডের বৈঠকে উপস্থিত ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফর উল্যাহ, ওবায়দুল কাদের, আলাউদ্দিন আহমেদ ও মাহবুব উল আলম হানিফ। ৩ অক্টোবর এই উপনির্বাচন অনুষ্ঠিত হবে।