আ.লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি শুরু হচ্ছে ১০ নভেম্বর থেকে। দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত প্রতিটি মনোনয়নপত্র ২৫ হাজার টাকায় বিক্রি করা হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহী ব্যক্তিরা মনোনয়নপত্র জমা দেওয়ার পর আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের সংসদীয় বোর্ড প্রতিটি আসনের দলীয় প্রার্থী ঠিক করবে। ইতিমধ্যে প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে একাধিক জরিপ চালিয়েছেন প্রধানমন্ত্রী। এর বাইরে তৃণমূল নেতাদের সঙ্গেও দলীয় মনোনয়ন নিয়ে আলোচনা করেছেন তিনি।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রথম আলোকে বলেন, মনোনয়নপত্র জমাও নেওয়া হবে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের দলীয় কার্যালয়ে। তবে বিক্রি কবে শেষ হবে, তা ঠিক হয়নি।
এদিকে মনোনয়নপত্র বিক্রির প্রস্তুতি হিসেবে আজ শুক্রবার সকালে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্যাহ দলের ঢাকা মহানগর নেতাদের সঙ্গে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কার্যালয়ে বৈঠক করবেন।