আ.লীগের মনোনয়ন আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদের বরিশাল-৫ (বরিশাল সদর) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন আহ্বান করা হয়েছে। মনোনয়নপ্রত্যাশীদের আজ রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত ধানমন্ডির কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহের জন্য বলা হয়েছে।
গতকাল শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বেলা ১১টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ধানমন্ডির কার্যালয় থেকে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্রের মূল্য ধরা হয়েছে ২৫ হাজার টাকা। ৮ মে বিকেল পাঁচটায় গণভবনে সংসদীয় বোর্ডের সভা হবে। ওই দিন মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হবে।