আ.লীগের মনোনয়ন কিনলেন পাঁচজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন টাঙ্গাইল-৩ আসনের উপনির্বাচনের জন্য আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি ও জমা নেওয়া গতকাল রোববার শেষ হয়েছে। দলটির মনোনয়নপত্র কিনেছেন পাঁচজন।এঁরা হলেন: নজরুল ইসলাম খান, এস আকবর খান, মফিজুর রহমান তালুকদার, কোহিনুর হোসেন খান ও আমানুর রহমান খান। আজ সোমবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।