প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন অনুপম শাহজাহান (জয়)। তিনি প্রয়াত সাংসদ শওকত মোমেন শাহজাহানের ছেলে। গতকাল শনিবার রাতে দলীয় সভানেত্রী শেখ হাসিনা অনুপম শাহজাহানকে মনোনয়ন দেওয়ার কথা ঘোষণা করেন।
মনোনয়ন পাওয়ার কথা অনুপম শাহজাহান প্রথম আলোর কাছে স্বীকার করেন। আগামী ২৩ মার্চ এ আসনে উপনির্বাচন হবে। আজ রোববার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ।