আ.লীগের মনোনয়ন পেলেন আবদুল মালেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ-৫ আসনের উপনির্বাচনে আবদুল মালেককে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। তিনি দলের নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক এবং সদর উপজেলা চেয়ারম্যান।গতকাল সোমবার গণভবনে শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।গত ৬ মার্চ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুল জলিলের মৃত্যুতে নওগাঁ-৫ আসন শূন্য হয়। প্রয়াত আব্দুুল জলিলের স্ত্রী রেহানা জলিলসহ মোট ১৪ জন এ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।সংসদীয় বোর্ডের বৈঠকে আরও উপস্থিত ছিলেন সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, কাজী জাফর উল্যাহ ও ওবায়দুল কাদের।